ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭

সাংবাদিক

আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের একটি কারখানার প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানা প্রাঙ্গণে থাকা অন্তত ছয়টি কার্গোতে আগুন ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলপিজি গ্যাস পরিবহনকারী একটি কার্গোতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনায় আহত অন্তত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কারখানার বাইরে সিলিন্ডারের আঘাতে জয়নব (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মো. আলীর স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, মেয়ের বাসায় বেড়াতে আসা জয়নব বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বের হলে একটি সিলিন্ডার উড়ে এসে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তা বিধি বা আইনের কোনো ব্যত্যয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫৫৭ Time View