ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি, কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে না

সাংবাদিক

নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নিজেদের হাতে ফেরত চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অষ্টম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী তোলা হয়। যদিও বিষয়টি নিয়ে সভায় খুব একটা আলোচনা হয়নি। আগামী সভায় বিষয়টি আলোচনা হওয়ার কথা জানিয়েছে ইসি। বর্তমানে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ ও ভোট বাতিল করতে পারে ইসি।

তবে এ সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইটিভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তারা। এজন্য ৪৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির হাতে থাকা দেড় লাখের বেশি ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বৈঠকে বিদ্যমান আইনেই ভোটার তালিকা আগামী সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। যদিও ভোটার তালিকা আইন এখনো সংশোধন হয়নি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের ব্রিফ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
৯৬৫ Time View