ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফেরাতে দুর্নীতি-অব্যবস্থাপনা দূর করতে হবে: রাষ্ট্রপতি ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার ‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’ শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা দুই ব্যাংকে ৪০৭ কোটি টাকার ঋণখেলাপি অনন্ত জলিল/কারখানা বিক্রি করে ঋণ শোধের প্রতিশ্রুতি ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী

আ.লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে ঘি ঢালছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধী দল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে নাশকতার দায় সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়া সম্ভব—এমন আশায় তারা আওয়ামী লীগকে অগ্নিসন্ত্রাস চালিয়ে যেতে দিতে চায়। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে বিরোধীরা। তবে আওয়ামী লীগ ও জামায়াতের ‘ফ্যাসিবাদের যৌথ মিশন’ কখনো সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৫০০ Time View