ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা এম এ মালিকের

সাংবাদিক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, “আমরা চাই ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে। যারা এর পেছনে ছিলেন তাদের বিচার চাই।”

গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে নগরের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তারা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এম এ মালিক বলেন, ‘সাংবাদিকতাকে আমরা এমন এক শক্তিশালী মাধ্যম হিসেবে দেখতে চাই, যা নিউক্লিয়াস থেকেও বেশি শক্তিধর। আপনারা যেভাবে শব্দ আর লেখার মাধ্যমে সত্য তুলে ধরেন, তাতে জাতি গঠনে বিশাল অবদান রাখতে পারেন।’

আয়নাঘর নামের অপশাসন আর যাতে না ফিরে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে বহু মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছেন, এখনো রামপাল, সমুদ্রবন্দর ও করিডর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই, ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে, আর যারা এর পেছনে ছিলেন, তাদের বিচার হোক।

ইলিয়াস আলী ফিরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তারা যেন ফিরে আসেন—এটাই আমাদের কামনা। আমি বিশ্বাস করি, আপনাদের কলম ও ক্যামেরার শক্তিতে এই গুম হওয়া মানুষগুলোও ফিরে আসতে পারেন।’তরুণ প্রজন্ম ফেব্রুয়ারিতেই প্রথমবার ভোট দিতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম, যারা গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার ভোটের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সফলতা কামনা করি। আর আপনারা যদি কখনো আমাকে আপনাদের সংবাদপত্রের কাজে ব্যবহার করতে চান, আমি কৃতজ্ঞচিত্তে সাড়া দেব। কারণ আমি এক লাখ মানুষের সামনে কথা বলতে পারি, কিন্তু একটি সংবাদপত্রের মাধ্যমে সেই কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে।’সাংবাদিকরা জাতির জন্য অমূল্য সম্পদ মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক রাজনীতিবিদ গণমাধ্যমের সহায়তায় পরিচিতি পেয়েছেন।

আবার যারা দুর্নীতিগ্রস্ত, তাদের মুখোশও সাংবাদিকদের কারণেই উন্মোচিত হয়েছে। সত্যিকার ভালো মানুষদের পাশে দাঁড়ালে আপনারাই পারেন তাদের উচ্চতায় নিয়ে যেতে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৮৮১ Time View