ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একটি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়: রিজভী কম সিনেমা করেও যেভাবে বড় সাম্রাজ্য গড়ে তুলছেন এই বলিউড তারকারা লংমার্চে কমল গাড়ি, শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় জামায়াত-জোট এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি নেপাল-তিব্বতের হড়পা বানে মৃত্যু বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭ জন হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ কল্যাণ রাষ্ট্র গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ কমিটি গঠন

একটি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়: রিজভী

শহীদদের আত্মত্যাগকে উপেক্ষা করে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে দাবি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এর মাধ্যমে জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা করা হচ্ছে। যারা বিএনপির অবদানকে ছোট করার চেষ্টা করছে, তারাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন এবং ৪টি তথ্যবহুল বুকলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত না হলে তারা পিছিয়ে পড়বে বলে ছাত্রদলের নেতাদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে প্রযুক্তির হাত ধরে ছাত্রদলের রাজনীতি এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত থাকা জরুরি। তা না হলে তারা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়বে। ছাত্রদলের এ ডিজিটাল উদ্যোগ শিক্ষার্থীদের তথ্য ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে আরও সম্পৃক্ত করবে।

ছাত্রদল একটি মহতী উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৬-১৭ বছরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন ও মামলা দেওয়া হয়েছে। এমনকি সংগঠনের অনেক নেতার নামে ৩০টিরও বেশি মামলা ছিল। তাদের অনেকে তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা, কলেজের শিক্ষার্থীও ছিলেন না। অর্থাৎ কলেজ পর্যায় থেকেই তারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। রিজভী বলেন, দীর্ঘদিনের নিপীড়ন-নির্যাতনের মধ্যে একটি ছাত্রসংগঠনের প্রধান দায়িত্ব-শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কর্মসূচি নেওয়া-কঠিন হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম তিনি শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন।

তিনি আরও, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো এবং নতুন প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। শিক্ষা যদি প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং নানা ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হবে। দেশে যখন ব্যাপক নিরক্ষরতা ছিল, তখন প্রতারক ও প্রতারক চক্র মিথ্যা ও জাল দলিল তৈরি করে দরিদ্র মানুষের জমিজমা দখল করে নিত। এ পরিস্থিতি মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাক্ষরতা অভিযান শুরু করেছিলেন এবং শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু সংগঠন-সম্পর্কিত তথ্যই থাকবে না; বিশ্ব রাজনীতি, দেশীয় রাজনীতি এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের উত্থান-পতনের তথ্যও থাকবে। এসব তথ্য রাজনীতির শিক্ষার্থী হিসেবে নিজেদের অভিজ্ঞতা ও রাজনৈতিক শিক্ষার মান বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View