ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ এবার কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী জনগণ নিরাপদ নয় এমন সরকারের দরকার নেই: বিরোধীদলীয় নেতা আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে বিএনপি নেতা ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণের তাগিদ প্রধানমন্ত্রীর

এবার কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

সাংবাদিক

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লালন শাহের মাজার এলাকা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় তিনি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। তিনি এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

তবে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত ২২ মে ঝিনাইদহে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর নেতাকর্মীরা। ওই ঘটনায় পাটওয়ারী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে বিএনপির সংশ্লিষ্ট পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

এছাড়া গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন ব্যস্ত পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৫১১ Time View