ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

এবার ১৬৭ স্কোর পেয়ে তালিকায় ঢাকা বিশ্বের চতুর্থ

সাংবাদিক

সংস্থা আইকিউ এয়ারের তথ্যে, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ। এ সময় রাজধানীর বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউ এয়ারের তালিকায় ২২৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৬৮। আর পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার বায়ুমান সূচক ১৫৪।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, কোনো শহরের বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে ঢাকার ১৬৭ স্কোরের বাতাস সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউ এয়ার একটি শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ পরিস্থিতি তুলে ধরে। ফলে আবহাওয়া ও দূষণের মাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে শহরগুলোর অবস্থান এবং বায়ুমান সূচকও পরিবর্তিত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫৬৪ Time View