ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

সাংবাদিক

সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবা মাসুম বিল্লাহর পৈতৃক বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১১টায় মরিয়মের মরদেহ বাড়িতে পৌঁছায়।

ঢাকা থেকে দুপুরে রওনা দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহ নিহতের বাবা মাসুম বিল্লাহর বাড়িতে নেওয়া হয়।

স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা জানাজার নামাজে ইমামতি করেন। মরিয়মের বাবা মাসুম বিল্লাহসহ পরিবারের নিকটজন ও স্থানীয় ২০-২৫ জন মুসল্লি জানাজায় অংশ নেন। তবে জানাজায় এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে অংশ নিতে দেখা যায়নি।

এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ ছাড়াও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের নির্ধারিত ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫৯৮ Time View