ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়-বৃষ্টির নতুন পূর্বাভাস, পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিড-এর প্রতিবেদন/ তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে এশিয়ান গেমস / টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে নবম বাংলাদেশ নারী হকি দল রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়ান হাইপার মার্কেটের শুভ উদ্বোধন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি রাড্ডায় হামলা: বিএনপির এমপি মিষ্টির পদত্যাগের গুঞ্জন মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

এশিয়ান গেমস / টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে নবম বাংলাদেশ নারী হকি দল

সাংবাদিক

এশিয়ান গেমসের নারী হকিতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম হয়েছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। ১০ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। এক খেলোয়াড় কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী হকি দল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
৫০২ Time View