ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ নুসরাতের বাড়িতে হামলা নিয়ে জামায়াতে আমির/ ‌‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে’ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম

এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের দল ঘোষণা হয়েছিল আগেই। এই দলে রয়েছে সাব্বির রহমানের নামও। এছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন ১৯ সদস্যের প্রাথমিক দলে। আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স, যার ভেন্যু এবার কাতার।

এরই মধ্যে এসিসি টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে। এই টুর্নামেন্টেও ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। বাংলাদেশ দলও অনুশীলন শুরু করেছে মিরপুরে। দলের কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতির কথা।

এই ব্যাটিং কোচ বলছিলেন, ‘রাইজিং স্টার্স এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা উচিত। বিশ্বকাপের আগে এ ধরনের প্রতিযোগিতায় ভালো করতে পারলে দল নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়রা বিবেচনায় আসতে পারেন। তাই প্রত্যেকের উচিত ইতিবাচক মানসিকতা নিয়ে টুর্নামেন্টটিকে দেখা এবং নিজেদের সেরাটা দেওয়া।’

সেমি-ফাইনাল বা ফাইনালের লক্ষ্য রাখছে না বাংলাদেশ। আপাতত ম্যাচ বাই ম্যাচ চিন্তা আশরাফুলের, ‘প্রথম তিনটা ম্যাচ ভালো খেলতে পারলে ভারতের সঙ্গে হয়তো সেমিফাইনাল বা ফাইনালে দেখা হবে। তাই আপাতত প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View