ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান

সাংবাদিক

টানা দুই আসরে শিরোপা জয়ের পর গত যুব এশিয়া কাপে থেমে গিয়েছিল বাংলাদেশের পথচলা। পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমনদের। সেই হতাশা পেছনে ফেলে এবার আবারও এশিয়ার সেরা হওয়ার মিশনে নামবে বাংলাদেশের যুবারা।

আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। ৫০ ওভারের এই প্রতিযোগিতার ফাইনাল ১৪ নভেম্বর। আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে ৫ নভেম্বর। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ।

সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে দুই দল। গত আসরের ব্যর্থতা ভুলে এবার ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই ওমানে যাবে বাংলাদেশের যুব দল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫০৩ Time View