ঢাকা
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
দুর্গাপূজার ছুটিতে সড়কে বাড়তি ঝুঁকি, সেপ্টেম্বরে ৪২৩ প্রাণহানি
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন
জুলাই সনদ বাস্তবায়ন করাই হবে বিএনপির প্রজ্ঞার পরিচয়: সাইফুল হক
বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী
কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য অগ্নিকাণ্ডে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
ট্যাগ :
টুপটুপ রিসোর্ট






















কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০