ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

কচুয়া থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান: জনসেবা ও শৃঙ্খলা জোরদারে নির্দেশনা

মোঃ ওমর ফারুক, চাঁদপুর

চাঁদপুর জেলার কচুয়া থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) তিনি কচুয়া থানা পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনসেবাকে আরও কার্যকর ও জনগণবান্ধব করার নির্দেশনা দেন।

পুলিশ সুপার থানায় পৌঁছালে কচুয়া থানা–এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি থানায় সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর; অফিসার ইনচার্জ, কচুয়া থানা এবং অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা এবং জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ — বাংলা ৫২ নিউজ ডটকম।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৫০ Time View