ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/ কেনাকাটা-প্রচারে ৭২ কোটি টাকা ব্যয় করবে ইসি রাড্ডায় ভাঙচুর, লুটপাট/ মিরপুর থেকে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার শিক্ষা খাতের সংকট নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১,৭৪৭ ব্রোঞ্জও জেতা হয়নি লিটনদের বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এআইইউবি বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন আশুলিয়ায় শ্রমিকদল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬ সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলার নতুন পথচলা, যুক্ত হলেন শিক্ষকতায়ও

সাংবাদিক

অভিনয়ের পাশাপাশি একজন উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করলেন এই তারকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন শিক্ষকতাও।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নতুন এই কর্মজীবনের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিথিলা। সেখানে তিনি জানিয়েছেন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন তিনি। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগ।

মিথিলা আশা করছেন, আন্তর্জাতিক উন্নয়ন খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনের সমন্বয় ঘটাতে পারবেন। পাশাপাশি তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখতে পারবেন তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশাতেও যুক্ত হয়েছেন মিথিলা। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন এই উন্নয়নকর্মী।

নতুন এই পথচলায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেছেন মিথিলা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৫০২ Time View