ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় হামলা, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি সংসদে

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তাঁরা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তাঁর বয়স ১৩ বছর ছিল বলে বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।

মামলাটির আপিল শুনানিতে বয়স, বিচারপ্রক্রিয়া এবং সাজা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫০০ Time View