ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ

সাংবাদিক

কুষ্টিয়ার খোকসায় মামলা বিচারাধীন থাকা অবস্থায় এক সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জসিম ও মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক গোলাম আহমেদ সবুজের এসএসসি পরীক্ষার্থী ছেলে ও তার বৃদ্ধা মা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পরিবার জানায়, সাংবাদিক গোলাম আহমেদ সবুজের দাদার সম্পত্তি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জসিম ও মতিন জোরপূর্বক ঘর নির্মাণের উদ্যোগ নেয়। গতকাল এ ঘটনায় খোকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং থানায় বৈঠকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে কোনো ধরনের নির্মাণকাজ না করার বিষয়ে মৌখিক নির্দেশ দেওয়া হয়।
কিন্তু অভিযোগ রয়েছে, বৈঠকের একদিন পরই জসিম ও মতিন লোকজন নিয়ে পুনরায় জমিতে কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে সাংবাদিকের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় এসএসসি পরীক্ষার্থী ছেলে শোভনকে মারধর করা হয় এবং বৃদ্ধা মাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক গোলাম আহমেদ সবুজ জানান, তিনি তাৎক্ষণিকভাবে খোকসা থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ হয়নি। পরে সেকেন্ড অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি সরাসরি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ। বিষয়টি কুষ্টিয়ার পুলিশ সুপারকে জানালে পুলিশ ঘটনাস্থলে গেলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের উপস্থিতির পরও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—পুলিশ চলে যাওয়ার পরপরই আবারও হামলা চালানো হয়। এমনকি ঘটনার ভিডিও ধারণ করতেও বাধা দেওয়া হয়। এতে করে আইনের শাসন ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, মামলা চলমান থাকা অবস্থায় প্রকাশ্যে দখলচেষ্টা ও হামলার ঘটনা প্রশাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। দ্রুত অভিযুক্ত জসিম ও মতিনসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার, আহতদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিরোধপূর্ণ সম্পত্তিতে অবিলম্বে আইনগত সুরক্ষা জোরদার না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৫৯৫ Time View