কোটালীপাড়ায় অসুস্থতার কষ্টে বৃদ্ধের আত্মহত্যা
গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থতার কষ্ট সইতে না পেরে ইছাহাক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইছাহাক ফকির ওই গ্রামের মৃত আইজ উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের কোনো একসময় ইছাহাক ফকির আত্মহত্যা করেন। ভোররাত ৪টার দিকে তাঁর ছোট ছেলে মহসীন কবির ঘুম থেকে উঠে বাবাকে দেখতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ইছাহাক ফকিরের ছেলে মহসীন কবির বলেন, দীর্ঘদিন ধরে তাঁর বাবা মাথাব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
চিকিৎসা নেওয়ার পরও অসুস্থতার কষ্ট থেকে স্বস্তি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাঁদের ধারণা। কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই সোবাহান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

























বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা