ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে ৯৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন

কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর নিয়ে আলোচনা সভা

সাংবাদিক

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কাজ, এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষে’ এ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপ- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন। পাশাপাশি জনসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য এস এম জিলানী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় কোটালীপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য উন্নয়ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View