ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলায়- বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত খোকসায় খাল পুনঃখনন উদ্বোধন, নির্বাচনে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাতীয় সংসদের হুইপ অপুকে জেলা প্রশাসনের সংবর্ধনা গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ডে ঋণসীমা বেড়ে ৪০ লাখ টাকা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল রিয়াদের আল-বারক পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে

খোকসায় খাল পুনঃখনন উদ্বোধন, নির্বাচনে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

নির্বাচনে দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের আমলনামা তৈরি করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজদের দায়ভার দল নেবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারা ভবিষ্যতে আর বাসায় আরামে ঘুমাতে পারবেন না।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাশিমপুর খালের উৎস মুখ থেকে প্রায় তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টার দিকে তিনি ঢাকা থেকে খোকসা উপজেলা চত্বরে পৌঁছান। সেখানে খোকসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানোর প্রস্তুতি থাকলেও তিনি তা গ্রহণ না করে সংক্ষিপ্ত সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অবস্থান করেন। পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মোড়াগাছা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন আইনমন্ত্রী। বক্তব্য শেষে তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং স্কুল প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া–৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া–১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।
সমাপনী বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলাম।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “মামলার জটে দেশের সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে আছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগী ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। সেখান থেকে যে কার্যকর সুপারিশ পাওয়া যাবে, সেই পথ ধরে সমস্যা সমাধানে কাজ করা হবে।” তিনি আরও বলেন, অযৌক্তিকভাবে আইন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা বিচারকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু সহ
উপজেলা বিএনপির নেতা কর্মি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৫৩৯ Time View