ঢাকা
,
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদল নেতাকে গুলি করে হত্যা
বিজয়া দশমী আজ, বিদায়ের সুর মণ্ডপে মণ্ডপে
সৌদিতে নিহত বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার
পবিত্র মক্কা-মদিনা ছাড়া সৌদিকে অনিরাপদ ঘোষণা হুতিদের
বাস-ট্রাক সংঘর্ষ /বাড়ি ফেরা হলো না জাজিরার ৫ ব্যবসায়ীর
রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী
রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন : জামায়াত আমির
ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির
হাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার।
সামাদ খন্দকার, গাজীপুর:- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসরারটেক বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানা-সংলগ্ন এলাকার ওই বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বড় কয়ের নাসরারটেক বিলে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি।
তার পরনে স্কুল ড্রেস থাকায় পরিচয় শনাক্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। গাজীপুর সদর উপজেলার আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানান, বিল থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগ :
স্কুল ড্রেস
























গাজীপুরে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার।