ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ৯ গোলের হারের পর নাইটক্লাবে সাদ-সোহেলের ছবি নিয়ে প্রশ্ন বাজারে শীতের আগাম সবজিতে উত্তাপ, কাঁচা মরিচে স্বস্তি ঝড়-বৃষ্টির নতুন পূর্বাভাস, পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিড-এর প্রতিবেদন/ তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে এশিয়ান গেমস / টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে নবম বাংলাদেশ নারী হকি দল রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়ান হাইপার মার্কেটের শুভ উদ্বোধন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২

সাংবাদিক

রাজধানীর গুলশানে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন।

বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে এই মিছিল শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন, যার মধ্যে অন্তত দুটি বিস্ফোরিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী হওয়া ওই মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি নিশ্চিত করেন যে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৮৪ Time View