ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় হামলা, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি সংসদে সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের শ্রমিক আন্দোলনে ৬৪০ কারখানায় উৎপাদন বন্ধ, আজও ছুটি অন্তত ৩০টি গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, বাজছে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তার মালিকানাধীন ক্লিনিকেও ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী থানাপাড়া এলাকায় এমপি বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তার ব্যক্তিগত একটি কার্যালয় ছিল।

এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে অন্যত্র চলে যান।

একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫০০ Time View