ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ নুসরাতের বাড়িতে হামলা নিয়ে জামায়াতে আমির/ ‌‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে’ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায় হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জন আসামি গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View