জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।
রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে নেতা-কর্মীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। সেগুলো যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে শনিবার বেলা ৩টার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতা ও দলটির নেতা-কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।






















এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ