ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী

জিরাভর্তি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা আটক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাভর্তি একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।

আটকরা হলেন—হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার এবং একই উপজেলার মামদনগর গ্রামের বেলাল মিয়া।

পুলিশ জানায়, সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ী। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন ছাত্রদলের সাবেক নেতা হেলাল।

পরে ট্রাকটি একটি পেট্রোল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগীরা। ওবায়দুল্লাহ তাৎক্ষণিক ঘটনাটি বাহুবল থানা পুলিশকে অবগত করলে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও তার সহযোগী বেলালকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানান ওসি রুহুল আমিন।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View