ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

জুলাই গণঅভ্যুত্থান পালনে বিএনপির ৫৮ সদস্যের কমিটি

সাংবাদিক

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দলটি ৫৮ সদস্যের একটি কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে থাকবেন রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত এক বৈঠকে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ পালন উপলক্ষে কর্মসূচি ও সংগঠন পরিচালনার জন্য ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। রিজভী সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করতেই এই বর্ষপূর্তি উদযাপন করা হবে।’

পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি চলবে, যেখানে চলতি আন্দোলন, শহিদদের স্মরণ, সাংস্কৃতিক আয়োজন, সেমিনার এবং আলোচনা সভার মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। একইসঙ্গে উপ-কমিটি গঠন করা হবে কর্মসূচি বাস্তবায়নে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সুলতান সালাহউদ্দিন টুকু, শামা ওবায়েদ, রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, মাহমুদ হাসান খান বাবু, মাহদী আমিন, রকিবুল ইসলাম বকুল, আসাদুল হাবিব দুলু, আব্দুল মোনায়েম মুন্না, হাসান জাফির তুহিন, রাজিব আহসান, নুরুল ইসলাম খান নাসিম, সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।

বিএনপি বলছে, এই কর্মসূচির মাধ্যমে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের ঐতিহাসিক মুহূর্তগুলো স্মরণ করবে এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও তা প্রাসঙ্গিক করে তুলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
৮১৪ Time View