ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

জুলাই বিপ্লবের শহীদদের যথাযথ মর্যাদা দিতে চায় বিএনপি: রিজভী

সাংবাদিক

জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চায় বিএনপি—এমনটাই জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ও শহীদদের যথাযথ সম্মান জানাতে চাই। যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আমরা ভুলে যেতে পারি না।”

তিনি বলেন, “জাতির অনেক বড় অর্জনের একটি হলো জুলাই বিপ্লব। সেই অর্জনের বর্ষপূর্তি আমরা মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নিরাপদ জীবন নিশ্চিত হবে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রিজভী বলেন, “অর্থনীতি, সমাজ, রাজনীতি সবখানেই সংকট আছে। এসব থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”

‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে ১ জুলাই সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। শহীদ পরিবারকে সম্মান জানিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৮২২ Time View