ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

জুলাই সনদে রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, সাংবিধানিক স্বীকৃতি নয়

সাংবাদিক

জুলাই সনদকে সাংবিধানিক নয়, বরং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্র জানায়, ঐকমত্য কমিশনের সংলাপে আলোচিত বিভিন্ন ইস্যু উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সনদের খসড়ায় বিএনপির দীর্ঘ ১৫ বছরের আন্দোলন, গুম-খুন ও নিপীড়নের ইতিহাস উপেক্ষিত থাকায় কয়েকজন নেতা অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সনদে মূলত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ এর পেছনে থাকা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ত্যাগের উল্লেখ নেই।

বিএনপি নেতারা দাবি করেন, সনদটি একপেশে এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। তারা সনদে মহান মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নিহত হওয়া, গুম এবং নির্যাতনের প্রসঙ্গ অন্তর্ভুক্তির আহ্বান জানান।

বৈঠকে সংসদে উচ্চকক্ষ চালু, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যসহ কয়েকটি অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনারও তথ্য উঠে আসে।

এছাড়া, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করেছে বিএনপি। তাদের মতে, এটি সংবিধানবিরোধী এবং নির্বাহী বিভাগের কার্যক্ষমতায় হস্তক্ষেপের শামিল।

সালাহউদ্দিন আহমদ বৈঠকে বলেন, “দায়িত্ব ও জবাবদিহি থাকতে হবে, তবে নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দিলে কার্যকর রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ এবং এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৮৭৮ Time View