ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতে কোন দেশে কতজন নিহত রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা। ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ ও ২৫ লিটার দেশীয় মদ উদ্ধার। রাষ্ট্রীয় নথি ঝুঁকিতে, বহিরাগত দিয়ে চলছে ভূমি অফিসের কার্যক্রম শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩

ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ ও ২৫ লিটার দেশীয় মদ উদ্ধার।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ ও ২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০২ মার্চ ২০২৬, রাত ২২-৩০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/১৬-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ ও ২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।   উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত কঠোর অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫০২ Time View