ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল পটকা মাছ খেয়ে মুদি দোকানির মৃত্যু, অসুস্থ মা-স্ত্রী ও ২ সন্তান টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে ইসির ‘একক এখতিয়ার নেই’: জাহেদ উর রহমান সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ কমানোর নিয়ম স্থগিত করলেন মার্কিন আদালত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল

সাংবাদিক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনসহ তিনজন বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যরা হলেন- ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাল ১৬ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার আসনটি শূন্য হয়। আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী তিনজনের মধ্যে মির্জা ফয়সল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন। ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী দ’জনেই জেলা বিএনপির সহসভাপতি। এর মধ্যে ওবায়দুল্লাহ্ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ও জিএসও ছিলেন। আর সুলতানুল ফেরদৌস ঠাকুরগাঁও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদকও ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর থেকে ঠাকুরগাঁও-১ আসনে তার উত্তরসূরি কে হচ্ছেন— সে আলোচনা চলছিল। এই ক্ষেত্রে ছোট ভাই মির্জা ফয়সল আমিনের পাশাপাশি মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে মির্জা শামারুহের নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছিল। তবে মির্জা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। মির্জা শামারুহ দলীয় মনোনয়ন ফরম নেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View