ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

ঠাকুরগাঁও-৩ এ জাতীয় পার্টির হাফিজউদ্দীনসহ ৮ প্রার্থী জামানত হারালেন।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রানীশংকৈল) ৫ বারের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ জামানত হারিয়েছেন।

গণ-প্রতিনিধিত্ব আইনে কোনো প্রার্থীর জামানত ফেরত পেতে তাকে তার নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। সে হিসেবে হাফিজউদ্দীন আহম্মদ ৮ ভাগের ১ ভাগ ভোট  না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে এবার মোট ৩ লাখ ৬৪ হাজার ১২৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফেরত পেতে হাফিজউদ্দীনকে পেতে হতো ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু তিনি পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। প্রসঙ্গত, হাফিজউদ্দীন আহমেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ (পোস্টাল ভোটসহ) পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য  বিএনপির প্রার্থী জাহিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।   এ আসনে  আরও যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন- ৫৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আল আমিন- ১২৮৩ ভোট,  বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ- ৫০৩ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম- ১৫৩৭ ভোট,বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলা কান্ত রায়- ৬৬৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান- ১১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি- ২৭৬ ভোট।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৬৮ Time View