ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় হামলা, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি সংসদে সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের শ্রমিক আন্দোলনে ৬৪০ কারখানায় উৎপাদন বন্ধ, আজও ছুটি অন্তত ৩০টি গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, বাজছে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে আগুনের দৃশ্য দেখা গেছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী ঘটনাটি ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫০০ Time View