ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ। মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ। “আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে : মির্জা ফখরুল

সাংবাদিক

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীকে বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি ক্ষমা করবে না।”

তিনি বলেন, “এই সরকারের অধীনে দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। একটি নির্বাচিত শক্তিশালী সরকারই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।”

বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা অন্যায়কে কখনো সমর্থন করিনি। গণতন্ত্রের জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি। কেউ যেন আইন নিজের হাতে না নেয়। বিএনপি অতীতেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এবারও করবে।”

তিনি দ্রুত নির্বাচন ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা আন্তরিকভাবে চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। কারণ গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

ছাত্রদলের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের নিয়ে একটি পুস্তক প্রকাশ করা হোক এবং বিএনপি ক্ষমতায় এলে শহীদদের যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।”

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৭২০ Time View