ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন জুলাই সনদ বাস্তবায়ন করাই হবে বিএনপির প্রজ্ঞার পরিচয়: সাইফুল হক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী ৮০ লাখ টাকার কাপড় নিয়ে উধাও, চারদিন পর খালি ট্রাক উদ্ধার; গ্রেপ্তার ২ ‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’ বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১১

সাংবাদিক

 মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বলিহার ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নওগাঁ সদর থানাধীন বলিহার ব্রিজের কাছে সড়কের ওপর মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

পরে পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা ও ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানান, দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের। পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের জানমাল রক্ষার্থে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আওতায় কর্তব্যরত পুলিশ সদস্যরা চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়েন।

পরে স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন,মো. সাকিব হাসান (২২), পিতা রমজান আলী; মো. জুবায়ের হোসেন (১৯), পিতা বাবলু হোসেন; মো. মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), পিতা বাবুল হোসেন; মো. সাকিব (১৯), পিতা আনারুল; মো. সামিউল (১৯), পিতা ইদ্রিস আলী—তারা সবাই পত্নীতলা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া নওগাঁ সদর উপজেলার মো. আমিনুল (৩৫), আত্রাই উপজেলার মো. সজল (২২), মো. শামীম প্রামাণিক (২৭) ও মো. শামীম উদ্দিন প্রামাণিক (২৩), মহাদেবপুর উপজেলার মো. আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং মো. নাইম হোসাইন (১৯)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যক্রম দমনে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫৯৩ Time View