নরসিংদীতে “ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি” কর্মসূচি পালিত
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি:- প্রধানমন্ত্রী ঘোষিত “ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মনোহরদীতে এ্যাব এর উদ্যোগে যথাক্রমে তারাকান্দি উচ্চ বিদ্যালয়,নোয়াকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও অর্জুচর উচ্চ বিদ্যালয় এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। তিনি জানান,প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে এ্যাব ৫ বছরে ৫ লাখ চারা রোপণের লক্ষমাত্রা নিয়েছে। এরই মধ্যে এ্যাব দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার চারা রোপন ও বিতরণ করছে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি”পালিত হচ্ছে।

এর মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি শিশুর নামে বা শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা।এরই ধারাবাহিকতায় এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা:মোহাম্নদ তোফাজ্জল হোসেন,নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম আপেল,জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স ,মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুরুজ মিয়া ও মনোহরদী উপজেলা কৃষকদলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির। এসময় বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মী,সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

























সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী