ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সর্বোচ্চ সতর্ক সরকার: প্রেস সচিব

সাংবাদিক

আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার এ ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এই কথা বলেন।

তিনি জানান, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারাই বিদেশ থেকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে তার অভিমত।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করতে কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।

শফিকুল আলম বলেন, সরকার এই ধরনের উদ্যোগ লক্ষ্য করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে এখন ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৭৬৫ Time View