ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

নিশোর হাঁটুর সমস্যায় অস্ত্রোপচার বাধ্যতামূলক

সাংবাদিক

নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত এই ছবির সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ সম্পর্কে ভক্তদের আগ্রহ অনেকদিন থেকে তীব্র।

তবে শুটিং শুরু করার আগে নিশোর হাঁটুর শারীরিক সমস্যার কথা জানা গেছে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও, সিনেমার দীর্ঘ শুটিং এবং অ্যাকশন দৃশ্যের জন্য সম্পূর্ণ ফিট থাকা জরুরি। তাই ‘সুড়ঙ্গ-২’ শুটিংয়ের আগে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে তাকে।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে অভিনেতা নিজেই এ তথ্য জানান।

‘সুড়ঙ্গ-২’ নিয়ে প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানেন। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা সার্জারি করাতে হবে।’ তিনি মজার ছলে বলেন, ‘এটা এর আগে কখনও বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে- তোমার তো পা ভাঙা, তাহলে তো আর কাজ পাব না!’

অনুষ্ঠানে নিশো তার অভিনয় জীবনের শুরু সম্পর্কে জানান যে, তার শুরুটা কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়, বরং টিভি নাটক থেকেই। তিনি মনে করেন, টিভি নাটক, মঞ্চ নাটক ও সিনেমা প্রতিটিই আলাদা মাধ্যম এবং প্রতিটির আলাদা শেখার বিষয় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
১২২৭ Time View