ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল শুরু

সাংবাদিক

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর লালবাগের হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শোকযাত্রা।

চার শতাব্দীর পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই জড়ো হতে থাকেন ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে আগত হাজারো শিয়া মুসলিম। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরেছিলেন, যা শোকের প্রতীক হিসেবে বিবেচিত। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।

মিছিলের পরিবেশ ছিল আবেগঘন ও ভারাক্রান্ত। ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশ নেওয়া একজন অংশগ্রহণকারী মহব্বত জানান, “এই দিনটি আমাদের জন্য গভীর শোকের। ইমাম হোসেন ও তার পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা চিরদিন স্মরণে রাখি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।”

তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট ও অতিরিক্ত পুলিশ সদস্য।

উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর শিয়া সম্প্রদায় আশুরার দিন এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
১০৬৯ Time View