ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন

প্রবাসী বাংলাদেশিদের গ্রীষ্মকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সাংবাদিক

শীতের শেষে ও গ্রীস্মের শুরুতে ইতালির তরিনোতে বাংলাদেশ প্রবাসীদের বর্ণাঢ্য ও ভিন্নধর্মী আয়োজনে আলিমন্দা পার্কের খোলা মাঠে এ গ্রীষ্মকালীন পিঠা উৎসব দুপুর ১২টা থেকে শুরু হয়ে সারাদিন চলমান ছিল এবং তা ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত এক মিলনমেলা।

বাঙালির ঐতিহ্যবাহী রকমারি নানান পিঠার বাহার নিয়ে অংশগ্রহণ করেন তরিনোর বিভিন্ন বাংলাদেশী সংগঠনসমূহ। তরিনোর বাংলাদেশ প্রবাসী সংগঠনসমূহের মধ্যে ছিলেন

বৃহত্তর ঢাকা জেলা সমিতি, মাদারীপুর জেলা সমিতি, শরীয়তপুর জেলা সমিতি, বৃহত্তর সিলেট এসোসিয়েশন তোরিনো, ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি, ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশন অফ তরিনো, কুমিল্লাবাসী, স্টুডেন্ট তোরিনো ও আরও অনেকে।

প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় তরিনোর বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও তরিনো কমিনিউটির প্রবীন নেতা লুৎফর সরকার-এর সভাপতিত্বে সভাটি যৌথ পরিচালনা করেন হাসান কামরুল, শেখ আশ্রাফ ও শিবলি আহাম্মেদ। জাতীয় সংগীত পরিবেশনার পরে আলোচনা সভা ও কেক কেটে পিঠা উৎসব মেলা শুরু হয়।

উক্ত বাংলা ১৪৩২ পিঠা উৎসব এর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরিনো’র মেয়র মি. Stefano Lo Russo। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরিনো সিটির কাউন্সিলার Maria Grazia Grippo , তরিনো আঞ্চলিক কাউন্সিলার Laura pompeo, তরিনো আঞ্চলিক কাউন্সিলার Daniele Valle। আরও বক্তব্য রাখেন তোরিনো বাংলাদেশ প্রবাসী কমিউনিটির রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।

১৪৩২ বাংলা পিঠা উৎসব ২০২৫ সালের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তোরিনো বাংলাদেশ প্রবাসীদের ধন্যবাদ জানান প্রথম সূচনাকারী শরীয়তপুর জেলা সমিতি তরিনো সভাপতি রিপন চৌকিদার।

তরিনোতে বসবাসরত সকল নারী নেতৃবৃন্দগণ নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসেন এবং বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসে তুলে ধরার জন্য ও বেড়ে উঠা প্রজন্মদেরকে আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গ্রীস্মকালীন পিঠা উৎসবে সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

এছাড়াও অনুষ্ঠানে ছিল শিশ -কিশোর ও বড়দের নানারকম খেলাধুলাসহ নানান রকমের আয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য
আপডেটের সময় : ০৩:০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
৮৫২ Time View