ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটনের ইফতার সামগ্রী বিতরণ
মানুষ মানুষের জন্য, গরীব অসহায় মেহনতি মানুষ সবার জন্য, এই স্লোগানকে প্রতিপাদ্য দিয়ে, পবিএ মাহে রমজান উপলক্ষে, এবছর ও অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ালেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটন, ফরিদগঞ্জ উপজেলার ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের বাসিন্দা। তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫ শত গরিব, অসহায়, হতদরিদ্র, দিন মজুর রিক্সার চালক, ভ্যান চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার ১২ই মার্চ দুপুর ২ টায়,৮ নং ওয়ার্ডের আলীগঞ্জ মাদ্রাসার সংলগ্ন মাঠে। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী লিটন তার বক্তব্যে বলেন, অসহায় মানবতার কল্যাণে আমি আপনাদের পাশে আছি,ভবিষ্যৎতে ও থাকবো, আমি একজন জন প্রতিনিধি হতে চাই। যদি আপনারা প্রতিনিধি বানাতে চান। আমি ১৯৮৮ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলাম। সৌদি আরবে আমি আপনাদের দোয়ায়, কাজকর্ম করে সফল হতে পেরেছি। আমি আমার ১১ নং চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয সংগঠনের সাথে জড়িত ছিলাম। বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করে এসেছি। তাই আপনারা এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে ছলিবেন।সবাই পবিত্র রোজা গুলো পালন করিবেন। আমাদের প্রবাসী ভাইদের জন্য, আমাদের জন্য, এবং সকল কবর বাসীদের জন্য দোয়া করিবেন। ভবিষ্যতে আরও জেন বেশী, বেশী করে দিতে পারি সবায় আমার জন্য দোয়া করিবেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মামুনুর রশিদ সুমন হাওলাদার,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনসার মৃধা, মফিজুর রহমান, মোহাম্মদ কামাল খানঁ প্রমূখ।























