ফরিদগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এম এ হান্নান এমপি
ফরিদগঞ্জ প্রতিনিধি: মোঃ জাকির হোসেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দুঃস্থ ও অসহায় নারীদের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় চেক বিতরণ করেন এম. এ. হান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি এ আর এম জাহিদ হাসান, এমপির প্রতিনিধি মঞ্জিল হোসেন পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ, প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
সরকারের এ ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় ও দুঃস্থ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


























গুলশানে আ.লীগের মিছিল,সকালে ওসি, বিকেলে ডিসি প্রত্যাহার