ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ স্বেচ্ছাসেবী, সবার বাড়ি মাগুরা

সাংবাদিক

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ স্বেচ্ছাসেবীর পরিচয় শনাক্ত হয়েছে। তারা সবাই মাগুরার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), মাগুরা দলের সদস্য। শুক্রবার (২৩ অক্টোবর) প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর মোহাম্মদ আরিফ, একই উপজেলার মালিক গ্রামের বাসার মোল্লার ছেলে রাব্বি এবং আঠারখাদা এলাকার আবু জাফরের মেয়ে তামান্না তাবাসসুম ঐশী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের একটি সেমিনারে অংশ নিতে মাগুরা থেকে স্বেচ্ছাসেবীদের একটি দল ফরিদপুরে যায়। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম চলে। শেষে মাগুরায় ফেরার জন্য তারা বাসস্ট্যান্ডে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো বাস না পেয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে মধুখালীর আড়কান্দি সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ৬ জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন জানান, দুর্ঘটনার পর ৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, আহত ৩ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ৩ তরুণ স্বেচ্ছাসেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাগুরায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার, স্বজন, সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। প্রশিক্ষণ শেষে নিরাপদে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের সেই যাত্রা শেষ হওয়ায় শোকাহত পরিবারগুলোর পাশাপাশি ভিবিডির সদস্য ও পরিচিতজনেরাও গভীরভাবে মর্মাহত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৫৭৯ Time View