ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবসে আধুনিকের তামাকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ গ্রিডে আগুন, বড় বিপর্যয় এড়ালো ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ। মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ। “আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে: এম এ মালিক

সাংবাদিক

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক।

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের অনেকে এখনো প্রশাসনে লুকিয়ে আছে, যেটা প্রত্যক্ষ করা যাচ্ছে।”

নির্বাচন প্রসঙ্গে এম এ মালিক বলেন, “আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি। এরই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন, এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

রবিবার সিলেট জেলা প্রেসক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন ও শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আজকের এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য হলো আমাদের দলীয় ও সামাজিক মানবিক কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানো এবং এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা। আমরা বিশ্বাস করি, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”

তিনি যোগ করেন, “এই বিশ্বাস থেকেই আমি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমরা আগামী দিনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। এটি বিশেষ করে সিলেটের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাস্তব সহায়তা হয়ে উঠবে।”

এম এ মালিক বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা সিলেটের প্রত্যেকটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আলোর দিশা পৌঁছে দিতে চাই। এটা শুধু চোখের আলো নয়, মানবতার আলোও। তাছাড়া যারা শীতের কষ্টে ভোগেন, বিশুদ্ধ পানির অভাবে যারা প্রতিদিন দুর্ভোগে থাকেন, তাদের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো একদিন একটি বড় পরিবর্তনের বীজ বপন করবে। মানবিক বাংলাদেশ গড়ে তোলার এই প্রয়াসে আমি সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাই আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি।”

ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৬ অক্টোবর ২০২৫ সকাল ৯টা থেকে তেলিবাজার সংলগ্ন নিজ বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন এম এ মালিক।

তিনি জানান, “ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে ৩০টি ডিপ টিউবওয়েল আমাদের অঞ্চলের বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।”

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৭৪১ Time View