ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে তদন্ত কমিটি গঠন করল সরকার

সাংবাদিক

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই সরকার এই সিদ্ধান্ত নিল।

গঠিত কমিটির সভাপতি করা হয়েছে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। কমিটিতে রয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রদান করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকছে কমিটির হাতে। সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরইমধ্যে আজ (২৭ আগস্ট) দুপুরে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল করলে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৮৪১ Time View