ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মারামারি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন/ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় শ্রেণি থেকে পরীক্ষা এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’, গুরুত্বপূর্ণ পদে আসছেন নাসীরুদ্দীন-হাসনাত সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য/বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মারামারি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল

সাংবাদিক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষক-শিক্ষিকার ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে পুরো এলাকায় জুড়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।

ঘটনাটি ঘাটে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একজন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। অপরজন সহকারী শিক্ষক। এবং তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

জানা গেছে- ওই শিক্ষক দম্পতির বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের একটি মেয়ে রয়েছে। যদিও প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। মামলাও চলছে আদালতে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে বিদ্যালয়টিতে যোগ করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়।

ঘটনার দিনও এমন বিরোধের জেরে মারামারি হয় এবং প্রধান শিক্ষক সহকর্মী শিক্ষককে দিয়ে ভিডিও ধারণ করান। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, তাদের মধ্যে প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে বিরোধ চলছে। তবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি। পারিবারিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিদ্যালয়ে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি বলে স্বীকার করে তিনি আরও বলেন, আগে আরও দু-তিনবার বিদ্যালয়ে তাঁদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছিল।

সহকারী শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজ বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কাম্য নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৫১১ Time View