বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর রাকিব রহমান
মোহাম্মদ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর খাবারের বিশ্বস্ত গ্রাহক এবং ধারাবাহিক মেনু উন্নয়নের ফলে হুইচার্চের ‘স্পাইস হেভেন’ ব্রিটিশ কারি শিল্পের শীর্ষস্থানীয় লন্ডনভিত্তিক জাতীয় পুরস্কার প্রতিযোগিতা ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬ এ বর্ষসেরা রেস্তোরাঁ বেস্ট রেস্তোরাঁ অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেক এর ছেলে রাকিব রহমান ।
রেস্তোরাঁর মালিক রাকিব রহমান কাছে গ্রাহকদের আস্থাই হলো সবচেয়ে বড় প্রশংসার। বছরের পর বছর গ্রাহকদের ফিরে আসতে দেখে প্রায়ই তাঁদের পরিবারের নতুন প্রজন্মকে ‘স্পাইস হেভেন’-এর সাথে পরিচয় করিয়ে দেওয়া—এই ব্যাপারগুলোই ‘স্পাইস হেভেন’বর্ষসেরা বৃটিশ অ্যাওয়ার্ড পাওয়ার লক্ষ্যে পৌঁছে দেন বাংলাদেশি বংশদ্ভূত রাকিব রহমানকে। লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত ( ৪ অক্টোবর) রোববার ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লাক্ষ্মী গোপাল।
দেশজুড়ে হাজার হাজার গ্রাহক তাদের পছন্দের রেস্তোরাঁকে টেকঅ্যাওয়ে এবং শেফদের পক্ষে ভোট দেন, পরে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গসংগঠন ‘কারি লাইফ’ ম্যাগাজিনের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। ব্রিটিশ কারি শিল্পের বার্ষিক লেনদেন ৪ বিলিয়ন পাউন্ডেরও বেশি। যুক্তরাজ্যের ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ এবং টেকঅ্যাওয়ে মূলত ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা, যার বেশিরভাগই পরিবার কেন্দ্রিক পরিচালিত হয় ।
এগুলো দেশের স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং বিভিন্ন কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন “যুক্তরাজ্যের কারি শিল্পে দেশের কিছু অনুপ্রেরণাদায়ক ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রমের অর্জনগুলো জাতীয় স্তরে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত, যাতে তারা এগিয়ে যেতে পারেন। ব্রিটিশ কারি শিল্প আবারও নিজেদের সাফল্যের মাধ্যমে নিজেদের গর্বিত করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টানটনের এমপি গিডিওন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনাড়া আলী, ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার প্রমুখ।
এ বিষয়ে রাকিব রহমান বলেন, বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় বর্ষসেরা অ্যাওয়ার্ডস পেয়ে আমি অত্যান্ত আনন্দিত ও গর্বিত। আমি সকলের কাছে দোয়া চাই।






















বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর রাকিব রহমান