ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস, জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের অটোরিকশাচালকদের বিক্ষোভ, অবরোধ লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় দলের শেষ ম্যাচের আগে মেসির হৃদয়ছোঁয়া বার্তা কানাডায় উচ্চশিক্ষায় নারীদের অগ্রগতি, শিক্ষাগত যোগ্যতা ৭১ শতাংশ ডেঙ্গু প্রতিরোধে পাথালিয়া ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা হঠাৎ বন্ধ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা, জানেই না বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

সাংবাদিক

চার ক্যাচ মিসেই ভেস্তে গেল ফাইনালে ওঠার স্বপ্ন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ।

যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। ফলে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে করতে হতো ১৫০ রান। তবে সেই রান করতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ দল।

বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই স্লো ব্যাটিং করতে থাকে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার এবং জুহায়াইরা ফেরদৌস। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ২৬ রানের মাথায় জুয়াইরিয়া বিদায় নেন ব্যক্তিগত ১৮ বলে ১৪ রান করে। এরপর ২৬ বলে ২১ রান করে আউট দিলারাও।

ওই অবস্থায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারি দলকে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। ২৪ বলে ১৮ রানে উইকেট দিয়ে দলকে উল্টো বিপদে ফেলে যান সোবহানা। জ্যোতিও বিপদ থেকে রক্ষা করতে পারেননি, ফিরেছেন ১৭ বলে ১৯ রানে। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ এবং ফাহিমার ১৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

dhakapost

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১০৯ রানে। ভারত ৪০ রানের জিতে ফাইনালে উট। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন দিপ্তি শর্মা।

এর আগে দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে সাজঘরে পাঠান সুলতান খাতুন। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান তোলে ভারত। লড়াই চালিয়ে যাওয়া শেফালি ভার্মা দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন।

এ ছাড়া ২৪ বলে ২০ রান করেন প্রতিকা রাওয়াল। পরে রিচা ঘোষ ২১ ও দিপ্তী শর্মা ১৩ রান করেন। ২৮ রানে অপরাজিত থাকেন হারমনপ্রিত। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ৩০ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এ ছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৭৮ Time View