ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মজুরি বোর্ডের সভা স্থগিত: মালিক-শ্রমিক পক্ষের ক্ষোভ/বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ১০৪

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের গতকাল সোমবার নির্ধারিত সভা হঠাৎ স্থগিত করা হয়েছে। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছে মালিক ও শ্রমিকপক্ষ। দ্রুত নতুন সভার তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

এদিকে সভা স্থগিতের খবরে শ্রমিক অসন্তোষ বেড়েছে। কাজে অস্বীকৃতি ও বিক্ষোভের মুখে গতকাল নতুন করে ৩০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করেন মালিকরা। বিজিএমইএ সূত্র জানিয়েছে, এ নিয়ে এই ধারায় বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১০৪। এ ধারার বাইরে বন্ধ ছিল আরও ৩০টি কারখানা। সব মিলিয়ে গতকাল বন্ধ ছিল ১৩৪টি কারখানা। ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে ওই সময়ের মজুরি পান না শ্রমিকরা।

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে গতকাল অনেক কারখানার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে কাজ না করে বেরিয়ে যান। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখে।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সমকালকে বলেন, এ ধরনের বিক্ষোভ তারা সমর্থন করেন না। সভা অনুষ্ঠিত হলেই যে গতকাল মজুরি ঘোষণা হয়ে যেত, তা নয়। শ্রমিক পক্ষের প্রতিনিধি অসুস্থ হওয়ায় সভা স্থগিত করতে হয়েছে। দ্রুত নতুন তারিখে সভা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। তাঁর মতে, উৎপাদন বন্ধ করে শ্রমিকরা নিজেদেরই বেশি ক্ষতি করছেন। কারণ, ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে ওই দিনগুলোর মজুরি থেকে তারা বঞ্চিত হন। শ্রমিক ফেডারেশনগুলো তাদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তিনিও শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ করছেন।

দ্রুত নতুন সভা চায় মালিকপক্ষ
মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত আয়োজনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। গতকাল এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল এবং এ জন্য তারা প্রস্তুত ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। মালিকপক্ষেরও পরের সভায় প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে চলমান শ্রম অসন্তোষের কারণে যথাযথ প্রস্তুতির জন্য তারা সাত কর্মদিবস সময় চেয়েছিল। মজুরি বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার সময় বেঁধে দিয়েছিল।

বিজিএমইএ ও বিকেএমইএ বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকরা। এ জন্য স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

সভা স্থগিত হওয়ায় শ্রমিক সংগঠনের ক্ষোভ
মজুরি বোর্ডের সভা স্থগিত করায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শ্রম অসন্তোষের মধ্যে পূর্বনির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়তে পারে। জীবনযাত্রার ব্যয় ও বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রতা শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। তাই শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা, বাজারদর ও শ্রমিকপক্ষের প্রস্তাব বিবেচনায় নিয়ে দ্রুত গ্রহণযোগ্য নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে ‘গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স বাংলাদেশ’ ব্যানারে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রম ভবন ও মজুরি বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা। পরে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধি দল নিম্নতম মজুরির প্রস্তাব ও স্মারকলিপি নিয়ে বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে যায়। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী দপ্তরে না থাকায় বোর্ডের সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার স্মারকলিপি গ্রহণ করেন।

গাজীপুরে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কোনাবাড়ী ও নাওজোড় এলাকায় গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ২০ শ্রমিক আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। এরপর তারা জড়ো হয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এক পর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে নাওজোড় এলাকায় আশপাশের কারখানার শ্রমিকরা জড়ো হন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় বিক্ষোভ, উত্তেজনা নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। গতকাল সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। শ্রমিকরা নির্ধারিত সময়েই কাজে যোগ দেন। তবে মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার খবরে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কোথাও কোথাও বিক্ষোভ হয়। কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গতকাল জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, বাইপাইল, হেমায়েতপুর, উলাইল ও রেডিও কলোনি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। তবে মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে। দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা বেরিয়ে যাওয়ার সময় এর প্রভাব আশপাশের কয়েকটি কারখানায়ও পড়ে।

অন্যদিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। নতুন করে কিছু কারখানা একই ধারায় বন্ধও হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। বন্ধ কারখানার সংখ্যা কমেছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।

আশুলিয়ায় আহত শ্রমিকের মৃত্যু
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে বহিরাগতদের হামলায় আহত পোশাকশ্রমিক সেলিম হাওলাদার মারা গেছেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত সেলিম হাওলাদারের (২৩) বাড়ি মাদারীপুরের কালকিনির উত্তর কানাইপুর গ্রামে। সাভারের আউকপাড়া এলাকার জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডের সুইং শাখার জুনিয়র অপারেটর ছিলেন তিনি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর আউকপাড়ায় ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার কারখানার সামনে লাঠিসোটা, ইট-পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে ২০০ থেকে ৩০০ বহিরাগত জড়ো হয়। এক পর্যায়ে তারা কারখানার ফটক ও নিরাপত্তা কক্ষ ভাঙচুর করে ভেতরে ঢোকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে। শ্রমিকরা বের হওয়ার সময় হামলাকারীরা তাদের মারধর করে। এতে ট্রেন্ট সুজের শ্রমিক সেলিমসহ কয়েকজন আহত হন। হামলাকারীদের রডের আঘাতে সেলিমের মাথায় গুরুতর জখম হয়। তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সেলিমের বাবা মোহাম্মদ রহিম হাওলাদার ছেলে হত্যার বিচার দাবি করেছেন। তিনি জানান, যারা তাঁর ছেলেকে হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছেন। সেলিমের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০০ Time View