ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

মহান শিক্ষা দিবস আজ

সাংবাদিক

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। আজ থেকে ৬৪ বছর আগে ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে দিনটি প্রতিবছর শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

১৯৫৯ সালে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খান শরীফ কমিশনের শিক্ষা রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টে উচ্চশিক্ষা সীমিত করে কেবল ধনী পরিবারের সন্তানদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয় এবং মাতৃভাষা বাংলার চেয়ে উর্দুকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব আনা হয়। এতে সাধারণ মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই বৈষম্যমূলক নীতির প্রতিবাদে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা রাজপথে নামে। সেদিন পুলিশের গুলিতে শহীদ হন ওয়াজিউল্লাহ, বাবুল, নজরুল, গাফফার, জুবায়েরসহ আরও কয়েকজন ছাত্র। তাদের রক্তদানে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশনের শিক্ষানীতি প্রত্যাহার করতে বাধ্য হয়।

এই রক্তঝরা ইতিহাসকে স্মরণ করে দিনটি প্রতিবছর পালিত হচ্ছে। এ দিবসের শহীদদের স্মরণে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৬৩৯ Time View