মার্কিন ভিসা নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের
মার্কিন ভিসাধারীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিসাসংক্রান্ত বার্তায় এ সতর্কতা জানায় মার্কিন দূতাবাস।
বার্তায় ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি অনুমোদিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানায়, ভিসার নিয়ম বা শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
ভিসাধারীদের উদ্দেশে দূতাবাস আরও বলেছে, নিজের ভিসা সঠিকভাবে ব্যবহার করা প্রত্যেক ভ্রমণকারীর দায়িত্ব। ভিসার অপব্যবহার করা অথবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।






















বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী